ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কলমাকান্দায় শতবর্ষী বৃদ্ধ করোনায় শনাক্ত

কলমাকান্দায় শতবর্ষী বৃদ্ধ করোনায় শনাক্ত
×

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ২১:২০

নেত্রকোণার কলমাকান্দায় বৃদ্ধ তাহের উদ্দিন নামে একজন শতবর্ষী বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তার ছেলে বোরহান উদ্দিন।

তাহের উদ্দিন উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত ক্বারি আনোয়ার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত ২২ জুলাই সকালে বৃদ্ধ তাহের উদ্দিন নিজ বাড়িতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে সিএনজিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে রোগীর কথা শুনে করোনা সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্যাথলজি বিভাগে পাঠান। শুক্রবার তাহের উদ্দিনের  কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।  

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিপকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে পরীক্ষায় তাহের উদ্দিনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

আরও পড়ুন

×