ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ফুলবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
×

ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান সরকার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০ | ০৩:০৮

করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান সরকার (৪৮) মারা গেছেন।  

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

জানাযায়, কোরবানি ঈদের দুইদিন আগ থেকে তার জ্বর ছিল। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকের পরামর্শে ইউপি চেয়ারম্যান শহরের জিলা স্কুল মোড়ের নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল সিদ্দিক বলেন, ঈদের দুইদিন পর জানতে পারি, চেয়ারম্যান জ্বর এবং শ্বাসকষ্টজনিত কারণে শহরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আমার ধারণা, তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। 

বালিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন।



আরও পড়ুন

×