ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০ | ০৭:২৬

গোপালগঞ্জে খসরু ফকির (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার  গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজারে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে।

খসরু ফকির ওই ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মৃত ছিরু ফকিরের ছেলে। তিনি ভেড়ার বাজারে ধান-চালের ব্যবসা করতেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, খসরু ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই হাসান ফকিরের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে অসিছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে হাসান ফকিরের লোকজন ভেড়ার বাজারে  খসরু ফকিরের ওপর হামলা করে। তাকে এলাপাথাড়ি কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা খসরু ফকিরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×