ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এবার সিসিকের নির্বাহী প্রকৌশলী স্ত্রীসহ করোনায় আক্রান্ত

এবার সিসিকের নির্বাহী প্রকৌশলী স্ত্রীসহ করোনায় আক্রান্ত
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০ | ১২:১৪ | আপডেট: ০৮ আগস্ট ২০২০ | ১২:১৯

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে। 

সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর নিজেই এ তথ্য নিশ্চিত করে জানান, দু'দিন আগে জ্বর আসায় তিনি ও তার স্ত্রী নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন। শনিবার ওসমানী মেডিকেলের ল্যাব থেকে তাদের করোনা পজেটিভ বলে জানানো হয়।

আলী আকবর আরও জানান, বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার স্ত্রীর এখনও জ্বর রয়েছে। দু'জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তারা দু'জন নিজ বাসায় আইসোলেশনে আছেন।

গত ২৬ জুলাই বাবা, মা, স্ত্রী ও ছেলেসহ সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হন। এরপর সিসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফ ও মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলামের করোনা পজিটিভ আসে।

এছাড়া কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী ও মেয়রের বাসার এক নিরাপত্তাকর্মীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। স্ত্রী আক্রান্ত হওয়ায় মেয়র আরিফুল হক কোয়ারেন্টাইনে ছিলেন।

আরও পড়ুন

×