মুক্তিযোদ্ধা আজিজের মৃত্যুতে সাবেক অর্থমন্ত্রী মুহিতের শোক
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২০ | ০৯:৫৬
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, 'আজিককে আমি ব্যক্তিগতভাবে চিনি। বঙ্গবন্ধুর ঘনিণ্ঠ সহচর আজিজ মহান মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়ক এবং কমান্ডার হিসেবে অবিস্মরনীয় অবদান রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আজীবন তিনি গণমানুষের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।
মুক্তিযুদ্ধ এবং রাজনীতিতে তার অসামান্য অবদানের জন্য জাতি তাকে চিরকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।