ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

একসঙ্গে মাদকসেবন করছিলেন তারা

একসঙ্গে মাদকসেবন করছিলেন তারা
×

গ্রেফতাররা

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০ | ২১:২৯

নাটোরে সেবনের আলামতসহ ৩১ মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে শহরের মল্লিকহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় ৫ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জামসহ মাদক বিক্রির ৪ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।

গ্রেফতাররা বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে মাদকসেবন করছিল বলে র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছেন।

তারা হলেন- মো. মুন্না পাটোয়ারী (১৯), মো. সাকিব (১৯), মো. সোহাগ (২৬), মো. জীবন আলী (২০), মো. সুমন হোসেন (১৯), মো. সবুজ ইসলাম (১৯), মো. আসাদুজ্জামান (৫০), মো. আব্দুর রহিম (৪০), মো. লিখন (২১), মো. আলমগীর (২৭), মোঃ নান্নু শেখ (৭১), মোঃ নুর আলম (৪০), মো. আলমগীর (২২), মো. রিদয় আলী (২১), মো. আজিজ হোসেন (২১), মো. জসিম উদ্দিন (২২), মো. রাজু (২১), মো. মোজাম্মেল (৩৫), মো. জুয়েল (১৮), মো. অন্তর হোসেন (১৯), মো. নিত্য চন্দ্র দাস (৫৪), মো. আলমগীর হোসেন হানিফ (৫১), মো. ফারুক হোসেন (৩০), মো. শুভ (২৩), মো. ওয়াসিম আলী (৩০), মো. আতিকুর রহমান ভুট্টু (৪৫), মো. শফিকুল ইসলাম (২২), আশরাফ (৩৮), মো. সাইদুল ইসলাম (৫১), মো. ভুট্টু দাস (৪০) ও মো. মহিদুল (২১)।

সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা বিভন্ন এলাকা থেকে এসে একত্রে মাদকসেবন করছিলেন।

আরও পড়ুন

×