সড়ক ছেড়ে ঘরে পিকআপ, চাপা পড়লো ২ শিশু
দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান -সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০ | ০৭:২২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২০ | ০৭:২৬
গোপালগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এসময় ঘরে থাকা দুই শিশু পিকআপের নিচে চাপা পড়ে। শুক্রবার দুপুরে সদর উপজলোর গোপিনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে ঘরে ঢুকে পড়ে। এসময় ঘরের মধ্যে থাকা ভাই- বোনকে চাপা দেয় সেটি। এতে শিশু তাসফিয়া খানম (৩) ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার ভাই রাব্বি সিকদার (৬) মারাত্মক আহত হয়। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা ওই এলাকার চান মিঞা সরদারের সন্তান।
গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু নাঈম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপটি গাজীপুর থেকে বাগেরহাটে যাচ্ছিল। পথে গোপালগঞ্জ সদরের গোপিনাথপুরে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এ ঘটনায় পিকআপ চালক ইমরান হোসেনকে (১৬) আটক করা হয়েছে। লাইসেন্স না থাকার পরও গাড়ি চালাচ্ছিল ইমরান। সে সিরাজগঞ্জের গলকান্দা এলাকার আমীর হামজার ছেলে।