নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান দোকানে, ২ পথচারী নিহত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৩:৩০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৩:৪৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে একটি পিকআপ ভ্যান দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলেই দু্ইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হচ্ছেন- নূর ইসলাম (৭০) ও মোহন মিয়া (৫০)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জনায়, সোমবার সকাল ১০টার দিকে কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যান মহাসড়কের বাউশিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চার পথচারীকে চাপা দিয়ে পাশে থাকা দোকানে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই পথচারী মারা যান। আহত অপর দুই পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
গজারিয়া থানার এসআই মাইনুদ্দিন আহমদ জানান, নিহতের আত্মীয় আক্রামুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। ঘাতক পিকআপ ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে, চালক পলাতক রয়েছেন।
- বিষয় :
- পথচারী নিহত
- সড়ক দুর্ঘটনা
- মুন্সীগঞ্জ