ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণে অন্তঃসত্বা ভাগনি, খালু গ্রেপ্তার

ধর্ষণে অন্তঃসত্বা ভাগনি, খালু গ্রেপ্তার
×

অভিযুক্ত আব্দুল মতিন ভূইয়া -সমকাল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৫:০৭ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৬:৩৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে আপন খালুর বিরুদ্ধে। এতে ওই ছাত্রী অন্তঃসত্বা হয়ে পড়েছে। 

এ ঘটনায় ছাত্রীর বাবার দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত আব্দুল মতিন ভূইয়াকে (৫০) গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গফরগাঁও উপজেলার আউট বাড়িয়া গ্রামে। 

আব্দুল মতিন ভূইয়া পাশের ত্রিশাল উপজেলার কুষ্টিয়া(সেনবাড়ি) গ্রামের মৃত আব্দুল ভূইয়ার ছেলে। তিনি আউট বাড়িয়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আত্মীয়তার সুবাদে আব্দুল মতিন ভূইয়া মাঝে মধ্যে ওই ছাত্রীর বাড়িতে বেড়াতে আসতেন। গত ৩০ অক্টোবর বেড়াতে এসে ভায়রার মেয়ে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন। পরে এ ঘটনা কাউকে বললে ক্ষতি হবে বলে মেয়েটিকে হুমকি দেন। মেয়েটি ভয়ে কাউকে কিছু না জানালেও কয়েকদিন আগে সে অসুস্থ হয়ে পড়ে। রোববার পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে দেড়মাসের অন্তঃসত্বা বলে জানতে পারেন। পরে তাকে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করলে সে খালুর কাছে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। পরে মেয়েটির বাবা সোমবার গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আব্দুল মতিন ভূইয়াকে শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মেয়েটিকে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছেন।

মেয়েটির বাবা বলেন, 'অমানুষের বাচ্চা আমার মেয়ের জীবনডা নষ্ট করছে। আমি এর বিচার চাই।'

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন।

আরও পড়ুন

×