ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে মধুপুরে গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে মধুপুরে গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন
×

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৮:১০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৮:১৪

টাঙ্গাইলের মধুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ বরাদ্দে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায়দের গৃহ নির্মাণ প্রকল্পের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা এ কাজের উদ্বোধন করেন।

সোমবার ফুলবাগচালা ইউনিয়নের পীরগাছা গ্রামের বিধবা বড়দিনা নকরেককে দেয়া ঘরের নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে মধুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের এই প্রকল্প বাস্তবায়ন শুরু হলো।

সোমবার টাঙ্গাইলের মধুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ বরাদ্দে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায়দের গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়

এ সময় মধুপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এম.এ করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু, গারো নেতা উইলিয়াম দাজেল, গৃহ পাওয়া বড়দিনা নকরেক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কেউ গৃহহীন থাকবে না। চলতি অর্থ বছরে মধুপুরের বনাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫টি দুস্থ অসহায় পরিবারকে উল্লিখিত প্রকল্পে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে না দিয়ে প্রশাসন থেকেই এ কাজের তদারকি করা হচ্ছে। 


আরও পড়ুন

×