বসন্তেই রেললাইন বাঁকা হলো ১৫ ফুট
ছবি:সমকাল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ২২:৫১ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ২৩:০৫
গ্রীষ্মের তীব্র গরমে রেললাইন বেঁকে যাওয়াটা স্বাভাবিক। তবে এবার বসন্তেই রেললাইন বেঁকে যেতে দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। গরম না পড়তেই সিলেট-ঢাকা রেলপথের উপজেলার আজমপুর স্টেশনের কাছে ১৫ ফুট রেললাইন বাঁকা হয়ে গেছে। রোববার দুপুরে সংশ্লিষ্টরা খবর পেয়ে সেটি মেরামত করে দেন। তবে ওই সময়ে কোনো ট্রেন না থাকায় চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে কর্তৃপক্ষের।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. মেহেদী হাসান তারেক বলেন, আজমপুর-মুকুন্দপুর সেকশনে ১৫ ফুটের মতো লাইন বাঁকা হয়ে যায়। রেলপথে দায়িত্বে থাকা লোকজন বেলা দুইটার দিকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তেমন গরম পড়েনি। তবে কম গরমেও রেললাইন বাঁকা হতে পারে। এখন গাড়ির গতি বাড়ানো হয়েছে। যেসব জায়গায় বাঁক আছে সেখানে কম গরমেও লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে।
- বিষয় :
- রেললাইন
- ব্রাহ্মণবাড়িয়া