জমি নিয়ে বিরোধ
১০ হাজার টাকায় ভাতিজাকে হত্যা করান চাচা
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী চাচা সাইফুল ইসলাম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩ | ১৩:২৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ | ১৩:৪৪
আজ সোমবার বিকেলে পঞ্চগড়ের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এসব তথ্য দেন।
পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি বিকেলে দেবনগর এলাকার একটি চা বাগানের পরিত্যক্ত নালা থেকে মাছ ব্যবসায়ী কামরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ উদ্ধার ও জিডির সূত্র ধরে রাতেই দিদার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদার ১০ হাজার টাকার বিনিময়ে কামরুলকে হত্যার কথা স্বীকার করেন। এ হত্যাকাণ্ডে দিদার হোসেনের সঙ্গে নজিবুল হক নামে এক ব্যক্তিও ছিলেন। উভয়ের বাড়ি তেঁতুলিয়া উপজেলায়।
ঘটনার পর থেকে মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলাম ও নজিবুল হক পলাতক ছিলেন। রোববার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী সীমান্ত এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত কামরুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগছ এলাকার আব্দুল জব্বারের ছেলে।
সোমবার কামরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের তিন দিন পর বুধবার দুপুরে কামরুলের ছোট ভাই কাবুল হোসেন তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। ওই দিন বিকেলে দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, গ্রেপ্তার আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি নজিবুল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- জমি নিয়ে বিরোধ
- ভাতিজা
- চাচা
- হত্যা
- গ্রেপ্তার