ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে সমাবেশের আগে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নাটোরে সমাবেশের আগে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
×

নাটোর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। ছবি: সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৩ | ০৪:৩১ | আপডেট: ২৭ মে ২০২৩ | ০৬:৫৬

সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে নাটোরে সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকাল সাড়ে ৮টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। তবে সমাবেশ শুরুর আগে কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। 

‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ’ এবং ১০ দফা দাবিতে এই সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার নাটোরে সমাবেশ করে জেলা বিএনপি। একই সময় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পিডিবি অফিসের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পিডিবি অফিসের সামনে অবস্থান নেন। আধা ঘণ্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। 

এম পরিস্থিতিতে সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যের আগেই সমাবেশ শেষ হয়। 

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেনি। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উদ্ধার করা অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করা হবে বলে জানান তিনি। 

আরও পড়ুন

×