পদ্মায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১১:৫৯ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ১১:৫৯
রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া দুই শিশু সানজিদ (১২) ও সিয়ামের (১২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে গোসলে নেমে নগরীর মতিহার থানা এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ হয় তারা। সাতবাড়িয়া এলাকার নেকবর আলীর ছেলে সানজিদ ও সবুরের ছেলে সিয়াম।
রাজশাহী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রাজ্জাক বলেন, দুপুরে সিয়ামের মরদেহ পাওয়া যায়। পরে সানজিদের মরদেহ আমরা উদ্ধার করি। তারা যেখানে নিখোঁজ হয়েছিল, এর কিছুটা দূরেই মরদেহ পাওয়া গেছে।