ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আনসার চাচার বদলি দায়িত্বে ভোটকেন্দ্রে ৮ম শ্রেণির হোসাইন

আনসার চাচার বদলি দায়িত্বে ভোটকেন্দ্রে ৮ম শ্রেণির হোসাইন
×

মো. হোসাইন। ছবি: সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৪ | ১৬:৪৫ | আপডেট: ২১ মে ২০২৪ | ১৭:৪৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রকে আনসারের পোশাক পরে ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে দেখা যায়। চাচা আলামিনের পরিবর্তে নির্বাচনী দায়িত্ব পালন করে মো. হোসাইন (১৪)। আজ মঙ্গলবার উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটান ঘটে। 

মো. হোসাইন উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। 

আজ সকাল ১০টার দিকে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, হোসাইন আনসারের পোশাক পরে নির্বাচনের দায়িত্ব পালন করছে। এসময় সাধারণ ভোটাররা এত কম বয়সী ছেলেকে আনসারের দায়িত্ব কীভাবে দেওয়া হলো তা নিয়ে নানা কথা বলছিলেন। হোসাইনকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার চাচা আলামিন অসুস্থ। তাই চাচার পোশাক পরে দায়িত্ব পালন করতে এসেছে। তার বাবা আনসার ভিডিবি বড়হর ইউনিয়নের সহকারী প্লাটুন কমান্ডার জয়নাল আবেদীন তাকে এই দায়িত্ব পালন করতে বলেছেন।  

এ ব্যাপারে আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহসান কবির জানান, এত কম বয়সী শিক্ষার্থী কীভাবে এই দায়িত্ব পেলেন তা তিনি জানেন না। 

এ ভোটকেন্দ্রে দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) ইকবাল হোসেন বলেন, আনসারের তালিকায় হোসাইনের নাম নেই। চাচা অসুস্থ থাকায় কোনো লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে। 

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা মো. বশির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বড়হর ইউনিয়নের আনসারে সহকারী প্লাটুন কমান্ডার জয়নাল আবেদীন ছেলেটিকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন। এত কম বয়সী ছেলেকে এ দায়িত্ব কখনই দেওয়ার নিয়ম নেই। এরইমধ্যে তিনি এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সহকারী প্লাটুন কমান্ডার জয়নালকে বরখাস্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×