ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা কাজী কামালের

নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা কাজী কামালের
×

মাগুরার শালিখায় গতকাল মঙ্গলবার বিএনপির জনসভায় বক্তব্য দেন কাজী সালিমুল হক কামাল সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ০৭:১৭

| প্রিন্ট সংস্করণ

মাগুরা-২ আসন থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল। দলের প্রাথমিক মনোনয়ন না পেলেও নেতাকর্মীদের দাবির মুখে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আলোচিত এই শিল্পপতি। গতকাল মঙ্গলবার বিকেলে শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুলে নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল চেয়ে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল জনসভায় দাবি করেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত ৫১৩ জন ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১ জনই নিতাই রায়ের মনোনয়ন বাতিল চেয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত আবেদন করেছেন।

শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন, দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
শালিখা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় মহম্মদপুর উপজেলার বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×