ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২১:৩৮

ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। পূর্বনির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

বন্যার কারণে গত ১৬ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। চট্টগ্রামসহ চার জেলাগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার।

শিক্ষামন্ত্রীর এমন নির্দেশনার পর এদিন বিকেলে পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্তের আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, চলমান ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অন্যান্য সব শিক্ষা বোর্ডের সঙ্গে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অভিন্ন প্রশ্নপত্রে আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে আবারও শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌরনীতি ও সুশাসন-১ম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়)-১ম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১ম পত্র এবং খাদ্য ও পুষ্টি-১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে আবারও শুরু হবে এবারের পরীক্ষা কার্যক্রম। এর ধারাবাহিকতায় সব শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পূর্বে প্রকাশিত রুটিন অনুযায়ী অন্যান্য পরীক্ষাসমূহ চলমান থাকবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

×