ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পুকুরে নেমে তলিয়ে যান দাদা, বাঁচাতে গিয়ে নাতি-নাতনির মৃত্যু

পুকুরে নেমে তলিয়ে যান দাদা, বাঁচাতে গিয়ে নাতি-নাতনির মৃত্যু
×

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০৭ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৪

লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে নাতি-নাতনিদের নিয়ে গোসলে নেমেছিলেন এক বৃদ্ধ। হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা যান। রোববার দুপুরে সদর উপজেলার শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)।

স্থানীয়রা জানায়, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে বাঁচাতে গিয়ে পিয়াস ও পপিও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর আশপাশের লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

শাকচর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×