ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতা বাপ্পাসহ তিনজনের মৃত্যুদণ্ড

বিএনপি নেতা ফারুক হত্যা

ছাত্রলীগ নেতা বাপ্পাসহ  তিনজনের মৃত্যুদণ্ড
×

 টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আমিনুর রহমান খান রানার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, শহরের কাগমারা এলাকার আজাদ ফকির ও দাইন্যা ইউনিয়নের শ্রীফলিয়াটা গ্রামের শাহজাহান মিয়া। তারা সবাই পলাতক।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজন হচ্ছেন, মো. সুজন, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফিক ও রুজবেল ইমন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার দাইন্যা চৌধুরী গ্রামের সঞ্জিত ঘোষকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইদুর রহমান স্বপন জানান, রফিকুল ইসলাম ফারুক টাঙ্গাইল শহরের আকুরটাকুর এলাকার ভাড়া বাসায় থাকতেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে হাঁটতে বের হন তিনি। আকুরটাকুর বটতলা কাঁচাবাজার এলাকায় পৌঁছলে একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। 

আরও পড়ুন

×