ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বৃদ্ধাকে গলাকাটা অবস্থায় উদ্ধার, স্বর্ণালংকার লুট

বৃদ্ধাকে গলাকাটা অবস্থায় উদ্ধার, স্বর্ণালংকার লুট
×

ফাইল ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:০৫

মানিকগঞ্জ পৌরসভা এলাকার পূর্বদাশড়া গ্রামে ননীবালা চক্রবর্তী (৯০) নামে এক বৃদ্ধাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছেন তাঁর স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানে হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্বজনরা জানান, গতকাল বুধবার সকাল ৭টার দিকে পূর্বদাশড়া এলাকার নিজ বাড়িতে ননীবালা চক্রবর্তীকে গলাকাটা অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। তিনি আশপাশের লোকজন ও বৃদ্ধার ছেলেদের খবর দেন। পরে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া হয়।

ননীবালা চক্রবর্তীর পুত্রবধূ স্বর্ণালী চক্রবর্তী জানান, তাঁর শাশুড়ি ওই বাড়িতে দীর্ঘদিন ধরে একাই থাকেন। তারা পাশেই অন্য একটি বাসায় ভাড়া থাকেন। মাঝে মধ্যে কিছু অপরিচিত যুবক সন্ধ্যার পর ওই বাড়িতে বসে আড্ডা দিত বলে শুনেছেন। তাঁর শাশুড়ির কানে, হাতে ও গলায় স্বর্ণালংকার ছিল। এগুলো নিয়ে দুর্বত্তরা তাঁকে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এতে তাঁর প্রচুর রক্তপাত হয়েছে।

প্রতিবেশী শিক্ষক অর্নিবান পাল বলেন, এই পরিবারটি ১০ বছর আগে আমাদের এলাকায় বাড়ি কিনেছে। ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করেন। তাঁর দুই ছেলে আশপাশে ভাড়া বাড়িতে বাসবাস করেন। 

মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছিল। দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×