ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
×

ফাইল ছবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪০

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার দুপুরে উপজেলার চণ্ডীছড়া বাগানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের মুজাহিদ মিয়া ও একই এলাকার মুহাদ্দিস খান। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে চণ্ডীছড়া বাগানের কাছে একটি মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা কয়েকজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×