ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
×

ছবি: সংগৃহীত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৪

গাজীপুরের টঙ্গীতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন

×