ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় মোটরসাইকেলকে চাপা দিল ট্রাক, এএসআই নিহত

কুমিল্লায় মোটরসাইকেলকে চাপা দিল ট্রাক, এএসআই নিহত
×

লিংকন বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও বুড়িচং প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৫৭

মোটরসাইকেলযোগে চট্টগ্রাম থেকে চাঁদপুর কচুয়া যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রাক চাপায় লিংকন বড়ুয়া (৩০) নামের পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ সময় লিংকনের এক বন্ধু আহত হয়েছে। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-চাঁদুপুর আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। লিংকন বড়ুয়া বাড়ি চট্টগ্রাম পূর্বগুজার এলাকার। তিনি চাঁদপুরের কচুয়া থানায় কর্মরত ছিলেন।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, এএসআই লিংকন বন্ধুসহ মোটরসাইকেলযোগে কচুয়া থানায় যাচ্ছিলেন। পথে পদুয়ার বাজার মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিংকন নিহত হন। তার লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×