এসএসসির ফল পুনর্নিরীক্ষণ / ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩০৭৯
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে সারা দেশে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩০