আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / এক কেজির মাছ দেওয়ার কথা, মিলল ৫০০-৬০০ গ্রামের
জয়পুরহাটের আক্কেলপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। রোগীদের খাবার হিসেবে নির্ধারিত ওজনের চেয়ে ছোট মাছ দেওয়া হয়। মাথা ও লেজ দিতে নিষেধ থাকলেও রোগীদের সেগুলো দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে আজ শনিবার সকালে কয়েকজন সাংবাদিক হাসপাতালটিতে গিয়ে অনিয়মের সত্যতা পান।
আপডেটঃ ২৯ আগস্ট ২০২৬ | ২১:২০