ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিল্লি নয়, পিটার হাস ঢাকায়

দিল্লি নয়, পিটার হাস ঢাকায়
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩ | ১৯:০৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ | ১৯:০৮

দিল্লিতে নয়, বরং ঢাকাতেই আছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। শুক্রবার বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাসের মুখপাত্র স্টিফেন এফ ইবেলি বিষয়টি নিশ্চিত করেন। স্টিফেন ইবেলি বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের ভারতে ‘টু প্লাস টু’ বৈঠকে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে পিটার হাসও যোগ দেবেন বলে কয়েকটি গণমাধ্যমে চাউর হয়। ব্লিঙ্কেনের আসার আগেই সেখানে পিটার হাস পৌঁছেছেন বলেও গণমাধ্যমগুলো প্রচার করে।

দূতাবাসের দায়িত্বশীল একটি সূত্র সমকালকে জানায়, রাষ্ট্রদূত পিটার হাস ভারতে যাননি। তিনি ঢাকাতেই তার বাসায় আছেন।

সূত্রের তথ্যের সত্যতাও মেলে। শুক্রবার গুলশানের সোসাইটি লেক প্রাঙ্গণে ‘ঢাকা ফ্লো’ আয়োজিত ‘ফেস্টিভ্যাল ফর ইয়োগা এন্ড ওয়েলনেস প্রোগ্রাম’ ঘুরে দেখেন পিটার হাস। ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিহঅ্যাডভানটেজ উইমেন’ নামক একটি সংস্থা তাদের ফেসবুক পেজে পিটার হাসের তিনটি ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, পিটার হাস এই সংস্থার স্টল ঘুরে দেখছেন।

আরও পড়ুন

×