ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

করোনায় আরও ৮৩ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৭

করোনায় আরও ৮৩ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৭
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১ | ০৪:০৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২১ | ০৪:১৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫২ জনে। 

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ২৩ হাজার ৫৭৯টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৮ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৮৩ জনের মধ্যে পুরুষ ৫৮ জন। আর নারী ২৫ জন। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হন। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

×