ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সংসদে প্রধানমন্ত্রী

ছোলা চিনি খেজুর পর্যাপ্ত আছে, রমজানে খাদ্যের অভাব হবে না

ছোলা চিনি খেজুর পর্যাপ্ত আছে, রমজানে খাদ্যের অভাব হবে না
×

জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৪২ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৪২

আসন্ন রমজান মাসে দেশের খাদ্যের অভাব হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, রমজান সামনে রেখে অনেক পত্রিকা নানা কিছু লিখছে। রমজানে খাদ্যের অভাব হবে না।

প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্য ক্রয়ে সমস্যা নেই। এলসি খুলতেও বাধা নেই। যারা এলসি নিয়ে দুই নাম্বারি করে, বাধা তাদের জন্য।

তিনি বলেন, রমজানে ছোলা, চিনি, খেজুর, ডাল, তেল পর্যাপ্ত আছে। আরও কেনা হচ্ছে। ১৯ লাখ টন খাদ্য মুজদ আছে।


আরও পড়ুন

×