ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমাতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমাতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩ | ১৬:০৩ | আপডেট: ২২ মার্চ ২০২৩ | ১৬:০৩

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মাদক-তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের মাধ্যমে নতুন প্রজন্মকে নিরুৎসাহিত করতে হবে। দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমাতে হবে।

আজ বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় শিশু দিবস উদযাপন এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ধূমপান ও তামাক বিরোধী শপথ অনুষ্ঠানে' বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে কাজ করছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাতির পিতার স্বপনের সোনার বাংলা গড়তে তামাকমুক্ত সমাজ গড়ে তোলা সকলের দায়িত্ব।

এ সময় ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষায় প্রকাশ্যে ধূমপান বন্ধ করার দাবি জানান ধর্ম প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান শারিতা মিল্লাত সিআইপির সভাপতিত্বে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নিজাম উদ্দিন আহমেদ, ট্যোবাকো ফ্রি কিডসের উপদেষ্টা মো. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×