ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে ৪ দিন ক্লাস বন্ধ

তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে ৪ দিন ক্লাস বন্ধ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩ | ০৯:৩২ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ১২:৩৫

দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আগামী ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।


আরও পড়ুন

×