ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার

ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার
×

ঢাকার মার্কিন দূতাবাস। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ০২:৫৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ০৬:৩৫

ঢাকায় মার্কিন দূতাবাস ও আশপাশ এলাকায় সোমবার রাতে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। এ ছাড়া পুলিশের গুলশান বিভাগের সদস্য ঘটনাস্থলে যান। 

এ ব্যাপারে জানতে চাইলে রাত ১২টার দিকে গুলশান থানার ওসি হাফিজুর রহমান সমকালকে বলেন, ‘মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ কেন ও কী কারণে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

রাতে সোয়াটের এক কর্মকর্তা সমকালকে জানান, বাড়তি পুলিশ ওই এলাকায় রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী সমকালকে বলেন, মধ্যরাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে ও আশপাশ এলাকায় পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে। এর মধ্যে সোয়াটেরও গাড়ি রয়েছে। 

এর আগে গত ৭ এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসের বিপরীতে রাজধানীর নতুনবাজার এলাকায় একটি বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ওই বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

আরও পড়ুন

×