ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী
×

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ইউএন টিভি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৪

রোহিঙ্গা সংকট নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার নিউইয়র্ক স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ১০০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এই বৈঠকে শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী আজকের রোহিঙ্গা সংকট নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

জাতিসংঘ আয়োজিত এই বৈঠকের মূল উদ্দেশ্যে হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে আস্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখা, মানবাধিকারসহ অন্যান্য সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করা এবং রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা।

বৈঠকে ইসলামি সম্মেলন সংস্থা ওআইসি এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জেসিসি) প্রতিনিধিত্ব করছে তুরস্ক ও কুয়েত।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ওই বৈঠকে তিনি বলেন, সংকটের স্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই। সেজন্য আরও কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন।

আরও পড়ুন

×