ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্ত‌রের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮৬ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৮৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। মোট ১ হাজার ৬৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৫৮  হাজার ৫৭৬ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌র বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৯ জনের।

আরও পড়ুন

×