ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৫
রাজধানীর ধানমন্ডি ২৭ এ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, শনিবার বেলা সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় কর্মীরা। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি থানা পুলিশ চারজনকে আটক করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম সমকালকে বলেন, দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। আওয়ামী লীগের একটি ব্যানারও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- ঝটিকা মিছিল
- ককটেল বিস্ফোরণ