ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘পাশের প্লটের মালিকের জমি নিয়ে বিরোধে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: পুলিশ

ভাঙচুরের ঘটনায় আটক ৩

‘পাশের প্লটের মালিকের জমি নিয়ে বিরোধে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: পুলিশ
×

ইসিবি চত্ত্বর গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে হামলাকারীরা। ছবি: মামুনুর রশিদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৯

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মামুন (৩৫), মুন্না (২৯), আসলাম (৩০)। মামুন ও মুন্না ভাসানটেক বস্তিতে, আসলাম ভাসানটেকের মজুমদার মোড়ে থাকেন।

ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের প্লটের মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা হয়নি বলেছে পুলিশ। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলেও পুলিশ জানিয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। হামলাকারীরা স্টুডিওতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে। এ সময় স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

×