ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী শাখা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন

রাজশাহী শাখা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
×

রাজশাহী মহানগরীর মিয়াপাড়ায় রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শাখাটির দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। ছবি: সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৭

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের রাজশাহী শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইশরাত জাহান এশা।

শনিবার রাজশাহী মহানগরীর মিয়াপাড়ায় রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শাখাটির দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনের প্রথম পর্বে বিদায়ী কমিটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং পরে নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বিদায়ী সভাপতি অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে প্রথম পর্বে দ্বিবার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র রায়। আর্থিক প্রতিবেদন পাঠ করেন অধ্যাপক উদয় শংকর বিশ্বাস।

পরবর্তী দুই বছরের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের বিষয় নির্বাচনী কমিটি গঠন করা হয়। কমিটির আলোচনার পর সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন কার্যকরী পরিষদের সদস্যদের নাম প্রস্তাব করা হয়। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করা হয়।

২৭ সদস্যের নতুন কার্যকরী পরিষদে সহসভাপতি হয়েছেন নন্দা ভট্টাচার্য, অধ্যাপক আনন্দ কুমার সাহা, আফরোজা আহমেদ, অধ্যাপক দুলাল চন্দ্র রায় ও নুরজাহান বেগম শ্যামলীনা। কোষাধ্যক্ষ হয়েছেন ডা. নিবেদিতা চ্যাটার্জী।

এ ছাড়া অনুষ্ঠান সম্পাদক আসিফ আহমেদ, প্রচার সম্পাদক ল্যাডলি মোহন মৈত্র, সাংগঠনিক সম্পাদক শেখ সেমন্তী, দপ্তর সম্পাদক পারমিতা হক এবং প্রশিক্ষণ সম্পাদক আলমগীর পারভেজ সুমন নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন অধ্যাপক উদয় শংকর বিশ্বাস, অধ্যাপক ড. হাসানুর রহমান, ড. সৈকত আরেফিন, ড. সুমাইয়া খানুন, এসএম মুস্তাফিজুর রহমান, ড. গোলাম মওলা, সলোক হোসেন, রাবিউদ্দিন চৌধুরী, তানজিলা জিনাত, হৃষিৎ মুখোপাধ্যায়, কান্তা দেবনাথ ও রাখি ভট্টাচার্য। সহযোগী সদস্য হয়েছেন আলো রানী মৈত্র, রেহনুমা শারমিন, প্রিয়াঙ্কা রায় ও মো. পারভেজ হোসেন।

নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সনদ কুমার সাহা, অধ্যাপক সুব্রত মজুমদার, অধ্যাপক জুলফিকার মতিন, অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারী, অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, মঞ্জশ্রী রায় চৌধুরী, অধ্যাপক ড. ফায়েক উজ্জামান, তাপস মজুমদার, ডা. ওয়াজেদ হোসেন বেগ ও মোহাম্মদ কামাল।

সম্মেলনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লাইসা আহমদ লিসা ও সদস্য আবদুল মতীন খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×