বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে শত ভাবনা নিয়ে ‘আমার বঙ্গবন্ধু’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৫:৫১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ-২০২০ উপলক্ষে ‘আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়’ শীর্ষক প্রকাশনা ও প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্নয়ন সংস্থা ‘স্বপ্নশীলন’ এর উদ্যোগে এই আয়োজনে সারা বিশ্বে অবস্থানরত যে কোনো বাংলাদেশি অংশ নিতে পারবেন।
সর্বোচ্চ ৫০০ শব্দের লেখা আগামী ৩১ ডিসেন্বরের মধ্যে পাঠাতে হবে। সেরা ১০ লেখার জন্য বিশেষ পুরস্কারসহ মোট ১০০ লেখককে সম্মাননা জানানো হবে।
নির্বাচিত লেখা নিয়ে প্রকাশ হবে ‘আমার বঙ্গবন্ধু’ সংকলন। এ প্রতিযোগিতার বিস্তারিত তথ্যের জন্য ০১৭১২৯৫২৯৯৫, ০১৭২৬২৬৬৬৭৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। amarbongobondhu@gmail.com এই ঠিকানায় লেখা পাঠানো যাবে। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- বঙ্গবন্ধু
- শেখ মুজিবুর রহমান