১২ হাজার কোটি টাকার আমানতের মাইলফলক মধুমতি ব্যাংকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪০
১২ হাজার কোটি টাকার আমানত (ডিপোজিট) সংগ্রহের মাইলফলক অর্জন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে রোববার রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বতন্ত্র পরিচালক মো. শফিকুল আলম ও মনজুরুল আহসান বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকটির আমানত সংগ্রহে ধারাবাহিক অগ্রগতি, গ্রাহকদের আস্থা এবং সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ হাজার কোটি টাকার আমানত অর্জন তাদের ব্যবসায়িক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ অর্জনের পেছনে গ্রাহকদের আস্থা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার কথা অনুষ্ঠানে তুলে ধরা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মধুমতি ব্যাংক পিএলসি