ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১ | ০২:৫৩ | আপডেট: ০৮ নভেম্বর ২০২১ | ০২:৫৩

দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ৬০ পয়সা বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর জনপ্রতি সর্বনিম্ন ভাড়া দিতে হবে ২৫ টাকা।

লঞ্চে নতুন এই ভাড়া সোমবার থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×