স্থল নিম্নচাপ / ভারী বর্ষণের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার এ সতর্কবার্তা ও পূর্বাভাস দিয়েছে।
আপডেটঃ ১৫ আগস্ট ২০২৬ | ১০:২৭