ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: ইয়াফেস ওসমান

বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: ইয়াফেস ওসমান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১২:৩৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১২:৩৫

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর যে সুদর প্রসারী চিন্তা-ভাবনা; তা বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর পরমাণু শক্তি কেন্দ্রে শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধের জন্য বিজ্ঞানীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, কার্যকর গবেষণার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে আপনাদের অবদান রাখতে হবে। এ জন্য তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. আজিজুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী পরে ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রের গবেষণাগারে ২০২১-২২ অর্থবছরে সম্পাদিত গবেষণা প্রবন্ধসমূহের মধ্যে নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধের জন্য পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সফিউর রহমান ও ড. মোহাম্মদ নজরুল ইসলাম খানকে যৌথভাবে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠান পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×