সোহরাওয়ার্দী হাসপাতালে টেকনোলজিস্টকে মারধর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ১২:২১ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ১২:২১
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে কর্তব্যরত অবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, বিডিএস কোর্সের ইন্টার্ন চিকিৎসক ও ছাত্ররা এই হামলা চালায়। পরে তাকেই উল্টো সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এ ঘটনার পর গুরুতর আহত ওই টেকনোলজিস্টকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাইফুল। অভিযোগের বিষয়ে জানতে পরিচালক ডা. খলিলুর রহমান এবং ডা. বিকাশ চন্দ্র বিশ্বাসকে কল করা হলে তারা রিসিভ করেননি।
আরও পড়ুন
পুরনো বাণিজ্য মেলার মাঠ ও রায়েরবাজার থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার
আপডেট ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৯