ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুই কৃষিবিদদের মর্যাদা ঘোষণা করেন: কৃষিমন্ত্রী

বঙ্গবন্ধুই কৃষিবিদদের মর্যাদা ঘোষণা করেন: কৃষিমন্ত্রী
×

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫:৪১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫:৪৭

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে কৃষি গ্র্যাজুয়েটদের জন্য প্রথম শ্রেণীর পদমর্যাদা ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, 'আমি তোদের পদমর্যদা দিলাম, তোরা আমার মান রাখিস'। তখন থেকে কৃষিবিদরা প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করেন। শিক্ষার্থীদের সেদিন কাগজ কলম বইয়ের পাশাপাশি প্যান্ট- কোট খুলে গ্রামে কৃষকদের সঙ্গে কাজ করার আহবান জানিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে সেদিন বলেছিলেন সবুজ বিপ্লব ব্যতিত দেশের অগ্রগতি সম্ভব নয়।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কৃষিবিদ দিবস-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসস্পূর্ণতা অর্জন করেছে। তার শুরুটা করেছিলেন বঙ্গবন্ধু এবং তার অসমাপ্ত কাজটুকু সম্পন্ন করেছেন তারই সুযোগ্য উত্তরসুরী কৃষকরত্ন শেখ হাসিনা। বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, বরং আজ কৃষি পন্য বহিবিশ্বে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আজ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। 

কৃষিবিদরা শুধু কৃষি ক্ষেত্রে নয়, জাতীয় রাজনীতিতে, প্রশাসনিক, ব্যাংকিংসহ সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে। কেআইবির ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ড. শহীদুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বক্তব্য দেন কেআইবির মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স।

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে জাপান: এর আগে জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. মি হিরোয়সিু উজুমি সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ ও খাদ্য প্রক্রিয়াজাতে সহযোগিতা করতে আগ্রহী জাপান। অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করতে চায় দেশটি।

সাক্ষাতকালে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, জাপান বাংলাদেশে বিনিয়োগ করেছে, অংশীদারিত্ব গড়ে তুলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় করেছে। জাপান শুধু বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদারই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে দুই দেশ পরস্পরকে সহযোগিতা দিয়ে আসছে।

আরও পড়ুন

×