পল্লী উন্নয়ন বোর্ড পরিদর্শনে এলজিআরডি মন্ত্রী
এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | ১৪:০৮
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম রোববার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বিআরডিবির কার্যক্রম পর্যালোচনা সভায় যোগ দেন। প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এই সভা হয়।
বিআরডিবির মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দীন তালুকদার, বিআরডিবির পরিচালক, প্রকল্প ও কর্মসূচি পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গৃহীত বিআরডিবির সাম্প্রতিক কর্মকাণ্ড, বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রতিষ্ঠানটির গৌরব সমুন্নত রাখা এবং পল্লীর দুস্থ জনগণকে সর্বোত্তম সেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
সচিব মো. কামাল উদ্দীন তালুকদার পল্লী উন্নয়নে নিয়োজিত সব প্রতিষ্ঠানের মধ্যে কার্য সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
- বিষয় :
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড