ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কৃষকের সুবিধা বিবেচনা করে প্রকল্প নিতে হবে: কৃষিমন্ত্রী

কৃষকের সুবিধা বিবেচনা করে প্রকল্প নিতে হবে: কৃষিমন্ত্রী
×

ড. আব্দুর রাজ্জাক- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০১৯ | ১৫:০৮

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মাঠ পর্যায়ে কৃষকের সুবিধা, টেকসই প্রভাব, প্রত্যাশা ও ফলাফল বিবেচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, একটি কৃষিপ্রকল্প অনেক স্বপ্ন। কৃষি যান্ত্রিকীকরণকে অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। 

মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাসিক সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এটাই তার প্রথম এডিপি সভা। কৃষি সচিব মো. নাসিরুজ্জামান সভা সঞ্চালনা করেন। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কৃষিমন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প গ্রহণের ফলে কী কী পরিবর্তন আসবে এবং উৎপাদনের তুলনামূলক চিত্র তুলে ধরেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী আরো জানান, চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রকল্পের মোট জাতীয় গড় অগ্রগতি ৫৫ শতাংশ। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত নয়, এমন কোনো প্রকল্প যেন গ্রহণ করা না হয়।

আরও পড়ুন

×