পরিবেশবাদী সংগঠনের দাবি
জি২০ সম্মেলনে কার্যকরী জলবায়ু নীতি গ্রহণ করুন
জি২০ সম্মেলনকে ঘিরে জলবায়ু ন্যায্যতার দাবিতে শাহবাগে প্রতিবাদী কর্মসূচি - ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ২০:০৬ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ২০:০৬
ভারতের নয়াদিল্লিতে চলমান জি২০ সম্মেলনে দেশগুলোর প্রতি কার্যকরী জলবায়ু নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
তাদের বক্তব্য, শিল্পোন্নত দেশগুলোর অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণে বিশ্ব গুরুতর সংকটের মুখোমুখি। দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়ে অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া উচিত।
শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। জি২০ সম্মেলন সামনে রেখে ওয়াটার কিপার্স বাংলাদেশ, ইকুইটি বিডি, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্রতী, গ্লোবাল লথিংকার্স সোসাইটি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ওয়াটার কিপার্স সমন্বয়ক শরীফ জামিল বলেন, জি২০ সম্মেলনে প্রতিবছর নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয় না। মানববন্ধনে বক্তব্য দেন ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, কোস্ট ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক সনৎ কুমার ভৌমিক প্রমুখ।
- বিষয় :
- ভারত
- নয়াদিল্লি
- জি২০ সম্মেলন
- পরিবেশবাদী সংগঠ