ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংক থেকে টাকা ছিনতাই

২ পুলিশ সদস্যসহ ৫ জন রিমান্ডে

২ পুলিশ সদস্যসহ ৫ জন রিমান্ডে
×

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৯

রাজধানীর নয়াপল্টনের একটি ব্যাংকে ঢুকে দিনেদুপুরে দুই পুলিশ সদস্যের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশসহ পাঁচ আসামিকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন– ডেমরা পুলিশ লাইনসের দুই সদস্য মাহাবুব আলী ও আসিফ ইকবাল এবং তাদের তিন সহযোগী শাহাজান, হৃদয় ও রাসেল।

শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ডিএমপির পল্টন মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ, কর্পোরেট আইডিয়াসের কর্মী শাহজাহান, দোকান কর্মী হৃদয় ও তার বন্ধু রাসেল।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। অভিযুক্ত দুই পুলিশ সদস্যসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন

×