৫০ পরিবারের মাঝে খাবার দিল ০৭০৯ মুন্সীগঞ্জ গ্রুপ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৮:১৮
রাজধানীর দনিয়া এলাকায় ৫০টি দুস্থ পরিবারকে চার দিনের খাদ্য সামগ্রী দিয়েছেন ‘স্টারস্ অব মুন্সীগঞ্জ ০৭০৯’ নামে ফেসবুক ভিত্তিক একটি গ্রুপের সদস্যরা।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এসব পরিবারের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চার কেজি চাল, এক কেজি আটা, দুই কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি পেয়াজ, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ ও একটি হাত ধোয়ার সাবান।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন গ্রুপ এডমিন আরাফাত মুন্না, সিএম সায়মন, মডারেটর শোয়েব সবুজ, জহির রায়হান, গ্রুপ সদস্য আশিকুর রহমান, সিমান্ত আসিফ, আতিকুল ইসলাম দিপু, হাসান অনির ও হাসিব রহমান।
২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষা দেওয়া মুন্সীগঞ্জ জেলার বন্ধুদের নিয়ে এ গ্রুপটি খোলা হয়েছে বলে জানান আরাফাত মুন্না।
- বিষয় :
- খাদ্য সামগী বিতরণ
আরও পড়ুন
পুরনো বাণিজ্য মেলার মাঠ ও রায়েরবাজার থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার
আপডেট ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৯