ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ২০:২৭

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ৭৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চালানো তল্লাশির পর আকাশপ্রদীপ (বিজি ০২২৮) ফ্লাইট থেকে ওই স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন আট কেজি ৮১৬ গ্রাম। যার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তা জানান, ফ্লাইটটি আবুধাবি থেকে ঢাকায় আসে। যাত্রী নামানোর পর বিমানটি হ্যাঙ্গারে তোলা হয়। এরপর সেখানে বিকেল ৪টা থেকে প্রায় ৯টা পর্যন্ত তল্লাশি চালানো হয়।

সাজ্জাদ হোসেন জানান, সিটের নিচের পাইপের ভেতর থেকে ৭৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া হয়েছে।

আরও পড়ুন

×