ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সরকারি হাসপাতালে বেসরকারির ফাঁদ ।। সংবাদ পর্যালোচনা

সরকারি হাসপাতালে বেসরকারির ফাঁদ ।। সংবাদ পর্যালোচনা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:২৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ১০:১১

রাজধানীর কলেজগেট থেকে শ্যামলী হয়ে শেরেবাংলা নগর- এটুকু এলাকা ঘিরে ১০টি সরকারি বড় হাসপাতাল। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসার জন্য সেখানে আসে। কিন্তু এই এলাকা ঘিরেই গড়ে উঠেছে ছোট ছোট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার নামে বড় ধরনের ফাঁদ।

অন্তত ৪০টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিদিন রোগী ভাগিয়ে নিচ্ছে। রোগী ও স্বজনের পকেট খালি হলেও মিলছে না সঠিক চিকিৎসা। হাসপাতালের যে ধরনের ব্যবস্থাপনা ও সরঞ্জাম থাকার কথা, তার অধিকাংশই তাদের নেই। কিছু প্রতিষ্ঠানে অনুপস্থিত যথাযথ চিকিৎসকও। মাঝেমধ্যে অপচিকিৎসার শিকার হয়ে অকালে মারা যাচ্ছে রোগী।

'হাসপাতালপাড়া' হিসেবে পরিচিত শ্যামলী ও আশপাশ এলাকা ঘুরে দেখা গেল, সরকারি হাসপাতালগুলোকে পুঁজি করেই কলেজগেট, বাবর রোড, খিলজী রোড, হুমায়ুন রোড ও শ্যামলী এলাকায় চিকিৎসার নামে ফাঁদ তৈরি করে রেখেছে প্রভাবশালী কয়েকটি চক্র। একেকটি হাসপাতাল সরকারদলীয় স্থানীয় একেকজন রাজনৈতিক নেতার 'দোকান'।

আলোচনা করেছেন সমকালের স্টাফ রিপোর্টার বকুল আহমেদ ও সহ-সম্পাদক রাকিব হাসান। 

>> সরকারি হাসপাতালে বেসরকারির ফাঁদ


আরও পড়ুন

×